ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ব্রিটিশ সরকারের বৈঠকে অংশ নিতে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

ads

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হন।জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও বিশেষ কর্মসূচিতে অংশ নিতেই ডা. শফিকুর রহমানের এই সফর।


দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিটিশ সরকারের আমন্ত্রণেই এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।লন্ডনে তাঁর নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি শেষ করে ডা. শফিকুর রহমান সরাসরি সৌদি আরবে যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশের মাটিতে জামায়াত আমিরের এই সফর ও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বর্তমান প্রেক্ষাপটে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে বিদেশের বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার সঙ্গে জামায়াতের এই যোগাযোগ দলটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রচেষ্টারই অংশ বলে মনে করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page